বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭:০০
সংগৃহীত

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর এবার তাঁর বাবা-মাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তাঁর পরিবারকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন স্বজনরা।

এসব ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

অভিযোগ অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর রাতে গ্রামীণফোনের একটি নম্বর থেকে অপ্রতিমের বাবার মোবাইলে ফোন আসে। ফোনটি ধরার পর অপর প্রান্ত থেকে তাঁর পরিচয় জানতে চাওয়া হয়। পরিচয় দেওয়ার পর তাঁকে অশোভন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

একপর্যায়ে ফোন কেটে দিলেও একই নম্বর থেকে বারবার কল আসতে থাকে। পরে নম্বরটি ব্লক করে দেন অপ্রতিমের বাবা। এরপর এয়ারটেল নেটওয়ার্কের আরেকটি নম্বর থেকেও একাধিকবার ফোন আসতে থাকে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ওই নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। কলার শনাক্তকরণ অ্যাপ ট্রু-কলারে নম্বর দুটি ‘রাসেল স্টোর’ ও ‘মোহাম্মদ আলি’ নামে সংরক্ষিত দেখিয়েছে বলে জানা গেছে।

এদিকে, অপ্রতিম ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামে খোলা অ্যাকাউন্ট থেকে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁর বাবা।

তিনি জানান, পরিবারের সদস্যদের মোবাইলে অপরিচিত নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম তাঁর মোবাইল নম্বর বন্ধ রেখেছেন।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) এবং অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইবার বুলিং ও বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে অপ্রতিম ও তাঁদের পরিবারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান তিনি।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি