আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০১:০০
সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের উপজেলা শাখার সহ-সভাপতি ও দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন মন্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার পশ্চিমপাড়া এলাকার ‘তালের তল’ নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সাদুল্লাপুর থানার একটি দল পশ্চিমপাড়ার ‘তালের তল’ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানরত মনোয়ার হোসেন মন্ডল জীমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনোয়ার হোসেন মন্ডল জীম উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা (মণ্ডলপাড়া) গ্রামের ডিপটি মণ্ডলের ছেলে।

সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসানুল কবির জানান, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার মনোয়ার হোসেন মন্ডলের বিষয়ে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে নেওয়া হয়। আদালতের নির্দেশে পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ