পাখি তাড়াতে গুলি ছুড়লেন আনসার সদস্য, গিয়ে লাগল পরিচ্ছন্নতাকর্মীর গায়ে

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৯:১৫
ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে গিয়ে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ রুবেল আহমদকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে গাড়ি নিয়ে রানওয়ে এলাকায় দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় রানওয়ের আশপাশে থাকা পাখি তাড়ানোর উদ্দেশ্যে তিনি নিজের কাছে থাকা শর্টগান দিয়ে গুলি ছোড়েন।

তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে কাছাকাছি অবস্থান করা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদের কোমরে গিয়ে লাগে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। পাখি তাড়ানোর সময় দুর্ঘটনাবশত গুলিটি পরিচ্ছন্নতাকর্মীর শরীরে লাগে।

তিনি আরও জানান, আহত রুবেলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তার আঘাত গুরুতর নয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা