আন্ধারমানিকে চার লেনের সেতু, পায়রা বন্দরের যোগাযোগে নতুন দিগন্ত

ক
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৭:০০
আবিদ হাসান সাইমুম

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর ঘিরে যোগাযোগ অবকাঠামোয় যুক্ত হচ্ছে নতুন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন চার লেনের সেতুর কাজ এগিয়ে চলছে। সেতুটি চালু হলে পায়রা বন্দরের পণ্য পরিবহন ব্যবস্থায় গতি আসার পাশাপাশি দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগেও তৈরি হতে পারে নতুন সম্ভাবনা।

প্রায় ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ সেতুটি পায়রা বন্দরের প্রথম টার্মিনালকে ছয় লেনের সংযোগ সড়কের সঙ্গে যুক্ত করবে। ভবিষ্যতে এই সড়ক করিডরের মাধ্যমে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর নাব্যতা ও নৌযান চলাচলের বিষয়টি মাথায় রেখে বিশেষ নকশায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। এক্সট্রা-ডোজড ক্যাবল সেতু প্রযুক্তিতে নির্মাণাধীন স্থাপনাটিতে রাখা হয়েছে মাত্র দুটি প্রধান পিলার।

২০২৪ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে সেতুটির পাইলিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৫০ কোটি টাকা। নির্মাণকাজে রয়েছে চীনের China Railway Bridge Construction Group-CRBC এবং China Civil Engineering Construction Corporation-CCECC। প্রকল্পের পরামর্শক হিসেবে কোরিয়ার একটি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।

সেতুর পাশাপাশি নির্মাণ হচ্ছে ৬.৩৫ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সংযোগ সড়ক। বন্দরকেন্দ্রিক এই সড়ক ও সেতু মিলে পণ্যবাহী যান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি করিডর তৈরি করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সেতুটি চালু হলে পায়রা বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনের সময় কমে আসতে পারে। একই সঙ্গে ভারী যানবাহন চলাচল সহজ হওয়া, পরিবহন ও লজিস্টিকস খাতে ব্যবসার পরিধি বাড়া এবং বন্দরটির বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তবে উন্নয়নের পাশাপাশি নদীর ভবিষ্যৎ নাব্যতা নিয়েও উদ্বেগ রয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, একই নদীর ওপর একাধিক সেতু নির্মাণের কারণে ভবিষ্যতে নৌযান চলাচল ও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নাব্যতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পায়রা বন্দরের সহকারী প্রকৌশলী (সিভিল) তাজহার কবির জানান, সেতুটির মূল নির্মাণকাজের প্রায় ৯৪ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। অক্টোবরের মধ্যেই প্রাথমিক কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

তার আশা, অক্টোবরের শেষ নাগাদ সেতুটি যানবাহন চলাচলের উপযোগী করে প্রস্তুত করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে সেতুটি চালু হলে পায়রা বন্দরকে ঘিরে গড়ে ওঠা সড়ক যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী হবে। এর প্রভাব পড়তে পারে দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহন, বন্দরনির্ভর ব্যবসা এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা