মুন্সীগঞ্জে ডেঙ্গু সচেতনতায় জনশক্তি যুব উন্নয়ন সংস্থার পরিচ্ছন্নতা অভিযান

ম
মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩২:৩৭
মো. শফিকুল ইসলাম

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মুন্সীগঞ্জে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জনশক্তি যুব উন্নয়ন সংস্থা। হাসপাতালকেন্দ্রিক এ উদ্যোগে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা অংশ নেন। ‘যুব উন্নয়নের দেশ গঠনে অবদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের ভেতরের বিভিন্ন স্থান এবং আশপাশের এলাকা পরিষ্কার করেন স্বেচ্ছাসেবীরা। জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করা হয়।

এ সময় হাসপাতাল এলাকায় মশক নিয়ন্ত্রণে স্প্রে প্রয়োগ করা হয়। ডেঙ্গুর মৌসুমে রোগী ও তাদের স্বজনদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

জনশক্তি যুব উন্নয়ন সংস্থার নেতারা বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট সবার সচেতন অংশগ্রহণ প্রয়োজন। একইভাবে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তারা জানান, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

কর্মসূচিতে সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার, সাংগঠনিক সম্পাদক বিউটি আক্তার, কোষাধ্যক্ষ মানিক মিয়াসহ সদস্য তানহা, আবির, জুই, ফয়সাল ও সুমন অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, তরুণদের এমন সামাজিক উদ্যোগ জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষকে আরও উৎসাহিত করবে। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায়ে এ ধরনের কর্মসূচি নিয়মিত চালু রাখার প্রয়োজন রয়েছে বলেও মত দেন তারা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা