ইসলামিক মূল্যবোধের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত মাদীনাতুল হিকমাহ একাডেমিতে আমপারা, নাযেরা ও হিফজ শিক্ষার্থীদের সবক প্রদান, সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করা হয়েছে।
একই অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওভোগ বড় মাদ্রাসার মুহতামিম মুফতি নিসার আহমাদ (দা.বা.)। মুন্সীগঞ্জ জেলা ইসলামিক স্কুল বোর্ডের সভাপতি মুফতি নাঈমুল হাসান নদভী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামে মসজিদের খতিব মুফতি আবরারুল হক হাতেমী, ইসলামপুর বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন, রিকাবিবাজার মাদ্রাসার প্রধান মুফতি নাজির আহমাদ, আল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি মুফতি মুশফিকুর রহমান, ইসলামপুর বড় মাদ্রাসার মুহাদ্দিস মুফতি যাকারিয়া হুসাইন, মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইউনুস আহমাদ এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও ইসলামী চিন্তাবিদ এইচ এম বায়োজিত হোসেন।
অনুষ্ঠানের একটি পর্বে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে আমপারা, নাযেরা ও হিফজের নতুন সবক তুলে দেওয়া হয়। এরপর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
সিরাতুন্নবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই এবং আগ্রহ বাড়াতে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরও এ সময় পুরস্কৃত করা হয়।
আয়োজন সফল করতে সহযোগিতা করেন ডা. মো. আলমগীর হোসেন, হাফেজ নুরে আলম, হাসান আল মামুন, আব্দুল কাইয়ূম ও মো. ইব্রাহিম হোসেন।
একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসুম হাসান অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাওলানা সাব্বির হোসেন ও মো. ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
সদ্য সংবাদ/এসএস