নওগাঁয় শ্রমিককে মারধর, বন্ধ অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটের বাস

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৩:৫০
ছবি: সংগৃহীত

বাসচালক ও তাঁর সহকারীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শনিবার সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে একটি বাসের চালক ও সহকারীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার চালকের বাগ্‌বিতণ্ডা হয়। পরে ওই বিরোধের জেরে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

মারধরে আহত দুজনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চালক রুবেল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল থেকেই অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রোববার সকাল থেকে নওগাঁ-রাজশাহী, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ-জয়পুরহাট ও নওগাঁ-বগুড়াসহ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, বাসচালক ও সহকারীকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। রোববার দুপুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশে কোনো বাস ছাড়তে দেখা যায়নি। একই সময়ে সিএনজিচালিত অটোরিকশার চলাচলও ছিল সীমিত। ফলে অনেকে ইজিবাইকে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

যাত্রীদের অভিযোগ, বিকল্প যানবাহনে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। নওগাঁ থেকে মান্দার ফেরিঘাটে বাসে যেখানে প্রায় ৫০ টাকা ভাড়া লাগে, সেখানে ইজিবাইকে প্রায় ১০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে এক যাত্রী জানান। একই সঙ্গে এসব যানবাহনে সময়ও বেশি লাগছে বলে জানান তিনি।

বাস মালিক এনামুল হক বলেন, যাত্রী ওঠানো নিয়ে প্রথমে বাসচালক ও অটোরিকশাচালকের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে নজিপুর এলাকায় চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের বাইরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা শহরের বাইরে এবং আঞ্চলিক মহাসড়কে যাত্রী পরিবহন করে। এ নিয়ে বাসশ্রমিকদের সঙ্গে তাদের প্রায়ই বিরোধ তৈরি হয়। তাঁর দাবি, মহাসড়কে এসব যান চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এ বিষয়ে স্থায়ী সমাধানের প্রয়োজন রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা