জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক আইনে করা একটি মামলায় রেজাউল করিম (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রেজাউল করিম দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।
মামলার ওই আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল করিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস