কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের লিফলেট বিতরণ

ক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২২:০৫

পটুয়াখালীর কলাপাড়ায় ‘বিনামূল্যে চক্ষু ক্যাম্প-২০২৬’ উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পৌরশহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ লিফলেট বিতরণ করা হয়।

কলাপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী মো. আবুল হাসনাত রিমন সিকদারের সৌজন্যে আয়োজিত এ চক্ষু ক্যাম্পের প্রচারণার অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

আগামী শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খেপুপাড়া নেছারউদ্দিন কামিল সিনিয়র মাদ্রাসায় এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে দুস্থ, অসহায় ও হতদরিদ্র ছানি পড়া রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি বা আইওএল অপারেশনের ব্যবস্থা করা হবে।

বাছাই করা ছানি রোগীদের বিএনএসবি চক্ষু হাসপাতাল, পটুয়াখালীতে বিশেষজ্ঞ ও দক্ষ সার্জনদের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। এ ছাড়া রোগীদের ওষুধ ও কালো চশমা সরবরাহ করা হবে বলেও লিফলেটে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার এ উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁরা বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যাম্পটি বিএনএসবি চক্ষু হাসপাতাল, পটুয়াখালী এবং কলাপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদারের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. রাড্ডার ঘটনায় এক সাংসদসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. রাড্ডার ঘটনায় এক সাংসদসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি