সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

স
সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪০:২৫
মোঃ আব্দুর রউফ

সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও।

গ্রেপ্তার যুবকের নাম নাসিম হোসেন (৩০)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কাজিপুরের সীমান্তবাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে সন্দেহজনক যানবাহন থামিয়ে তল্লাশি করছিল পুলিশের একটি দল।

রাত আনুমানিক ১টার দিকে দুই আরোহী নিয়ে একটি মোটরসাইকেল চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটিকে থামার নির্দেশ দেয়। তখন মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি দ্রুত নেমে পালিয়ে যান। পরে চালক নাসিমকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে নাসিমের কোমর থেকে একটি রিভলবার পাওয়া যায়। অস্ত্রটির সঙ্গে থাকা ম্যাগাজিনে তিন রাউন্ড তাজা গুলি লোড করা ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তাদের ব্যবহৃত ইয়ামাহা এফজেড মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

পুলিশ জানায়, এ ঘটনায় নাসিম হোসেন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় কাজিপুর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার নাসিমকে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান, কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাকসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা সদ্য. 'সামনে সাপ আর জামায়াত থাকলে আগে জামায়াত থেকে সাবধান হতে হবে' সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা সদ্য. 'সামনে সাপ আর জামায়াত থাকলে আগে জামায়াত থেকে সাবধান হতে হবে'