পিআরইউ-ওয়াসিম আকরাম ফুটবল ফেস্টের ফাইনাল অনুষ্ঠিত

চ
চট্টগ্রাম প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১২:১৯

চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেছেন, খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন জাতি গঠন করা সম্ভব। তাই সরকার খেলাধুলাকে প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার ইতোমধ্যে ১২৯ জন জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় এনেছে। সারাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আটটি ইভেন্টে খেলাধুলাকে শ্রেণিকক্ষে বাধ্যতামূলক করার কার্যক্রম চলমান রয়েছে। অন্যান্য বিষয়ের মতো খেলাধুলাতেও মূল্যায়ন ব্যবস্থা থাকবে।

রোববার রাতে নগরীর চান্দগাঁওয়ে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) আয়োজিত ‘পিআরইউ-ওয়াসিম আকরাম ফুটবল ফেস্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাইনাল খেলায় ৮-২ গোলে মীর মুগ্ধ টিমকে হারিয়ে আবু সাঈদ টিম চ্যাম্পিয়ন হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ফুটবল রেফারি শরীফুজ্জামান ও ইফতেখার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত খেলায় সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালের কণ্ঠের মো. সাকিব। সেরা গোলকিপার নির্বাচিত হন মো. সাব্বির।

বিশেষ অতিথির বক্তব্যে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর আহ্বায়ক ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলা সম্ভব। কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা কমে আসবে। শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সুস্থ হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আমাদের দেশীয় বিভিন্ন খেলা—যেমন কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও সাঁতার—এবং অন্যান্য খেলাতেও আমাদের পারদর্শী হতে হবে। এতে শিশু-কিশোরেরা শারীরিক ও মানসিকভাবে বিকশিত হবে।

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর সদস্যসচিব ইমরান এমির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পিআরইউয়ের আহ্বায়ক ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার নাজিম উদ্দিন।

এ সময় বক্তব্য দেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদাত হোসেন, জাহেদ কায়সার, গ্লোবাল টেলিভিশনের ব্যুরো প্রধান রকিবুল আলম, মেহেরাজ বিন আলম প্রমুখ।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’