বিজিবির ওপর হামলা করে আটক দুই ভারতীয়কে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পিসিসিপির নিন্দা

ক
কাপ্তাই প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৩৭:২৬

রাঙামাটির কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলা চালিয়ে তল্লাশিতে আটক দুই ভারতীয় নাগরিককে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি।

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এতে স্বাক্ষর করেন পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম।

বিবৃতিতে বলা হয়, রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলার দুমদুমিয়া বিজিবি চেকপোস্টে তল্লাশির সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিক—মনসিক্কা তংচংঙ্গা ও সুশীল তংচংঙ্গাকে আটক করে বিজিবি। তাঁদের বাড়ি ভারতের মিজোরাম রাজ্যে। এ সময় তাঁদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, কসমেটিকস ও বিপুল পরিমাণ পোশাক জব্দ করা হয়।

পরে আটক ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়ায় রাজস্থলী থানায় হস্তান্তরের জন্য নিয়ে যাওয়ার পথে ১০০ থেকে ২০০ জনের একটি দল বিজিবির টহল দলের ওপর হামলা চালায় বলে বিবৃতিতে দাবি করা হয়। পিসিসিপির অভিযোগ, হামলাকারীরা বিজিবি সদস্যদের মারধর করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আটক দুই ভারতীয় নাগরিককে ছিনিয়ে নিয়ে যায়।

পিসিসিপির নেতারা বলেন, সীমান্তে দায়িত্ব পালনরত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাঁদের দাবি, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।

বিবৃতিতে পিসিসিপির পক্ষ থেকে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া দুই ভারতীয় নাগরিককে আটক করে আইনের আওতায় আনা এবং পার্বত্য চট্টগ্রাম সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদারের দাবি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা ও অপপ্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রামজুড়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’