নারায়ণগঞ্জে উদ্যোক্তা তৈরিতে ‘শিল্প বিপ্লবের’ আহ্বান আইবিডব্লিউএফের

ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০০:৩৮

‘শিল্পের বিকাশ ও আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাইদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহানগর সেক্রেটারি মোহাম্মদ নিজাম উদ্দীন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম। ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ প্রতিপাদ্য তুলে ধরে তিনি উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

শহিদুল ইসলাম বলেন, ‘আমি আজ কিছু পলিসির কথা বলব। আপনারা চিন্তা করবেন এবং সিদ্ধান্ত নেবেন।’ তিনি জানান, উদ্যোক্তা তৈরিতে তারা ৫১ দিনের কর্মসূচি হাতে নিয়েছেন। আইবিডব্লিউএফকে রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে একটি স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি সৎভাবে ব্যবসা, হালাল উপার্জন এবং উপার্জনের পাশাপাশি দান-সদকার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে শিল্প বিপ্লব ঘটাতে হবে এবং আরও বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে। ব্যবসায়ীদের সততা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়ে তিনি কোরআন-হাদিসের আলোকে ব্যবসার বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় তিনি প্রায় অর্ধশত ব্যক্তিকে আইবিডব্লিউএফের লাইফ মেম্বার করেন।

সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার সাইদ বলেন, আগামী দিনে বড় বড় গার্মেন্টস কারখানার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পও টিকে থাকবে। শিল্প ও ব্যবসার বিকাশে উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগরের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জে ব্যবসাকে কীভাবে ঝুঁকিমুক্ত করা যায়, সে বিষয়ে সংগঠনটি বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছে। ব্যবসায়ীদের পারস্পরিক বোঝাপড়া ও আস্থার ভিত্তিতে ব্যবসা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা হালাল রুজির আশায় এখানে এসেছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ব্যবসায়ীরা নিরাপত্তা না পেলে ব্যবসা থেকে পিছিয়ে যেতে পারেন।

আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আনোয়ারুল আজিম বলেন, একজন সৎ ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে সফল। ব্যবসায়ীদের পরিকল্পনা নিয়ে কাজ করার পাশাপাশি পণ্যের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ আটা-ময়দা সমিতির সভাপতি মো. সোহাগ বলেন, ব্যবসায়ীদের জন্য এটি একটি ভালো প্ল্যাটফর্ম, যেখানে তাঁরা নিজেদের কথা বলার সুযোগ পাচ্ছেন। দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে ব্যবসায়ীরা বর্তমান অবস্থানে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, হালালভাবে ব্যবসা করলে এবং কাউকে না ঠকালে সফলতা আসবে, ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, রাজনৈতিক কারণে ব্যবসায়ীদের অনেক সময় ঐক্যবদ্ধভাবে দেখা যায় না। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে সফলতা অর্জন সম্ভব। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ জোনের সভাপতি মোহাম্মদ জামাল হোসাইন বলেন, সততার সঙ্গে ব্যবসা করলে একজন ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে সফল হতে পারেন। ব্যবসায়ীদের প্রতারণা থেকে বিরত থেকে নৈতিকতার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া বক্তব্য দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু জাফর, আইবিডব্লিউএফের উপদেষ্টা মাহাবুব আলম, ডেভেলপারস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম পাভেল, আমজাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ইকবাল হোসেন। সভায় সফল উদ্যোক্তা হিসেবে মো. সোহাগসহ তিনজনকে পুরস্কৃত করা হয়।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির