চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয়জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সোহেল ওরফে মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন ওরফে সাঈদ (২৩), আশরাফুজ জামান ওরফে জনি (২১), মো. পারভেজ (৬০) এবং মো. সাহাবুদ্দিন (৪৫)।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।