সন্ত্রাসীদের প্রতিহত করতে ২ মিনিটও লাগবে না: এমপি আল আমিন

ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০১:০৯

ফতুল্লার বক্তাবলীতে অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বক্তাবলী এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তাওহীদুল ইসলামের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল আমিন বলেন, ‘এই ধরনের গুন্ডামি, এই ধরনের সন্ত্রাস নারায়ণগঞ্জে আর চলতে পারবে না। নারায়ণগঞ্জে মানুষ শান্তির জন্য ভোট দিয়েছে। নারায়ণগঞ্জের মানুষ একটি সুন্দর নারায়ণগঞ্জ করার জন্য ভোট দিয়েছে। তারপরও যদি এই ধরনের অবৈধ মাটি উত্তোলন, পুলিশের সঙ্গে আঁতাত করে অন্যায় কর্মকাণ্ড এবং জনগণকে হয়রানির মতো ঘটনা ঘটে, এই বক্তাবলীবাসীর সঙ্গে নিয়ে দুই-চারজন সন্ত্রাসীকে প্রতিহত করতে আমাদের দুই মিনিটও সময় লাগবে না।’

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে আল আমিন বলেন, ‘যারা গত ১৭ বছর বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতি আমাদের সমবেদনা আছে। কিন্তু আপনারা নির্যাতনের শিকার হয়ে ক্ষমতাসীন দলে আসার পরে যদি আবার জনগণের ওপর জুলুম করতে চান, জনগণ আপনাদের আবার ধানক্ষেতে পাঠায় দেবে।’

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে এমপি বলেন, ‘বক্তাবলীতে আমাদের জেলার সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামকে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি এখনো খানপুর হাসপাতালে চিকিৎসাধীন। অবিলম্বে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে যারা অপরাধী, যারা এই ঘটনায় দোষী, তাদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অপারগ হয়, তাহলে জনগণ প্রশাসনের কাছ থেকে জবাব নেবে। জনগণ জানে কীভাবে জবাবদিহি আদায় করতে হয়।’

তিনি আরও বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই। বক্তাবলীতে এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। আপনারা যদি অপরাধীদের গ্রেপ্তার না করেন, তাহলে বক্তাবলীর জনগণকে সঙ্গে নিয়ে কী করতে হবে, সেটা আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটলে এর দায় সরকারি দল ও প্রশাসনকে নিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমরা এত বড় একটা ঘটনা ঘটার পরও কারও বাড়িতে হামলা করিনি। এত বড় একটা ঘটনা ঘটার পরও কারও গায়ে আমরা একটা টাচ দিইনি। আমরা থানায় গিয়েছি, মামলা করেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে সন্ত্রাসীরা যদি বাইরে থাকে, তাহলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।’

‘এই নারায়ণগঞ্জবাসী ওসমানদেরকেই বোরকা পরিয়ে বিতাড়িত করেছে,’ যোগ করেন তিনি।

এমপি বলেন, ‘নারায়ণগঞ্জে এবং বক্তাবলীতে আমরা আর চাঁদাবাজ সন্ত্রাসীদের কালো হাত দেখতে চাই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কেউ যদি মনে করে আগের যুগ আছে, কেউ যদি মনে করে গায়ের জোর, পেশিশক্তি দিয়ে রাজনীতি করবে, ওই কালো হাত কীভাবে ভেঙে দিতে হয়, তা বাংলাদেশের ছাত্র-জনতা ভালো করেই জানে।’

অবৈধ মাটি কাটা বন্ধে নৌ পুলিশের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখানে নৌ-পুলিশের কর্মকর্তা উপস্থিত আছেন। তাঁদের বলতে চাই, বক্তাবলী নৌ-পুলিশের ব্যাপারে স্পষ্ট অভিযোগ আছে। তারা এই অবৈধ মাটি কাটার কমিশন খায়। এই ধরনের অবৈধ মাটি কাটার কমিশন খেয়ে যদি কোনো ধরনের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযোগ না করেন, তাহলে জনগণ আপনাদের প্রতিহত করবে।’

‘এই ধরনের অন্যায়কারী, জুলুমবাজ এবং মাটি কাটা থেকে চাঁদা খাবেন এ জন্য জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেওয়া হয় না। এরপর থেকে বক্তাবলীতে যেকোনো অন্যায়, নির্যাতন, অপকর্মের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা মুভ করব,’ বলেন তিনি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার, সদস্যসচিব তামজিদ আহমেদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জাতীয় ছাত্রশক্তির জেলার আহ্বায়ক মাহফুজ খান, মহানগর শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫