কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৫:৪৪
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাজেদার রহমান দুলু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষিবিষয়ক উপদেষ্টা এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। তিনি মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকা থেকে মাজেদার রহমান দুলুকে আটক করা হয়। পরে বুধবার সকালে তাকে গাইবান্ধা আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরওয়ার আলম খান জানান, মাজেদার রহমান দুলুর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগসহ একাধিক পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব মামলার পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, সম্প্রতি এলাকায় অবস্থান করে রাজনৈতিকভাবে দলীয় কার্যক্রম সংগঠিত করার চেষ্টা করছিলেন দুলু এমন তথ্যও পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাজেদার রহমান দুলু পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার