ছাত্রদল নেতা রিজভী বহিষ্কার

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫:৪৯
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই শিক্ষার্থীকে এখনো উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন রিজভী। বিষয়টি পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। একপর্যায়ে রিজভীর পরিবারের কাছ থেকে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রীর পরিবার।

পরিবারের দাবি, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাড়ির কাছের একটি দোকানে কেনাকাটা করতে যান ওই শিক্ষার্থী। এ সময় রিজভী কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। ছাত্রী দোকানের সামনে পৌঁছালে তাকে টানাহেঁচড়া করে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

ঘটনার পর ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এদিকে অভিযোগের পরদিন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রিজভীকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় গাজীপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি বলেন, রিজভীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে রিজভীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই ওই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের