কাশফুলের শুভ্রতায় গ্রামবাংলায় ফুটে উঠেছে শরতের রূপ

ক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৮:৪৫
আবিদ হাসান সাইমুম

শরৎ এলেই বাংলার প্রকৃতিতে যোগ হয় নতুন রঙ। নীল আকাশ আর সাদা মেঘের সঙ্গে এবার সেই সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে সারি সারি কাশফুল। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকায় বিস্তীর্ণ কাশবন এখন হয়ে উঠেছে দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম জায়গা।

টিয়াখালী ইউনিয়নের সিক্স লেন সড়ক ও পায়রা বন্দরসংলগ্ন এলাকায় পরিত্যক্ত জমিজুড়ে ফুটেছে অসংখ্য কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ জমির ওপর কেউ যেন সাদা চাদর বিছিয়ে দিয়েছে। বাতাসে কাশফুলের দোল খাওয়া আর চারপাশের খোলা পরিবেশে মুগ্ধ হচ্ছেন সেখানে বেড়াতে আসা মানুষজন।

সকাল থেকেই পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসছেন কাশবনের সৌন্দর্য দেখতে। অনেকেই প্রকৃতির এই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। কাশফুলের মাঝে দাঁড়িয়ে ছবি তোলার পাশাপাশি অনেকে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে যায় কাশবনের দৃশ্যপট। সকালের কোমল আলোয় সাদা ফুলগুলো ঝলমল করলেও বিকেলের সূর্যের আলোয় সেখানে তৈরি হয় ভিন্ন আবহ। সূর্যাস্তের আগে কাশফুলের ওপর পড়া সোনালি আভা দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করছে।

স্থানীয়দের ভাষ্য, প্রতি বছর শরৎ মৌসুমে এই এলাকায় কাশফুল ফুটলে বাইরে থেকে মানুষের আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার দিকে দর্শনার্থীদের উপস্থিতি বেশি দেখা যায়। শিশুদের নিয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি তরুণদেরও ভিড় থাকে চোখে পড়ার মতো।

দর্শনার্থী মুশফিকুর রহমান বলেন, ব্যস্ততা ও শহুরে কোলাহল থেকে দূরে এমন পরিবেশে কিছু সময় কাটালে মানসিক প্রশান্তি পাওয়া যায়। কাশফুল আর খোলা বাতাসের এই পরিবেশ তাকে মুগ্ধ করেছে।

প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্যেই এখন টিয়াখালী পেয়েছে ভিন্ন এক পরিচিতি। শরতের কাশফুলের শুভ্রতায় বদলে যাওয়া এই এলাকা তাই স্থানীয়দের পাশাপাশি প্রকৃতিপ্রেমীদের কাছেও হয়ে উঠেছে সাময়িক এক নৈসর্গিক গন্তব্য।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা