নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রাম উন্নয়ন থেকে বঞ্চিত হবে না: ত্রাণমন্ত্রী

ক
কুড়িগ্রাম প্রতিনিধি
১ অক্টোবর, ২০২৬ ১৪:০৩:৪৭
আনারুল ইসলাম রানা

গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা কাঠামো দুর্বল হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবীব দুলু। তার দাবি, ওই সময়ের অনিয়ম ও দুর্নীতির প্রভাব এখনো রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের বিভিন্ন স্তরে অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনায় অসামঞ্জস্য তৈরি হয়েছিল। এর প্রভাব শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সীমাবদ্ধ নয়; প্রশাসনের বিভিন্ন পর্যায়েও এর প্রভাব রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

কুড়িগ্রামের উন্নয়ন প্রসঙ্গে আসাদুল হাবীব দুলু বলেন, জেলার প্রতি সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। কোনো নির্বাচনী ফলাফলের কারণে কুড়িগ্রাম উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে থাকবে না। দেশের পিছিয়ে থাকা এই জেলায় দারিদ্র্য কমানো এবং মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতির পাশাপাশি সরকারের প্রতি তাদের আস্থা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ভবন উদ্বোধনের পর মন্ত্রী রাজারহাট উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি সদ্য. প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে মহাসড়কে মানুষের ঢল, কুমিল্লা পেরিয়ে ফেনীর পথে তারেক রহমান সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি সদ্য. প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে মহাসড়কে মানুষের ঢল, কুমিল্লা পেরিয়ে ফেনীর পথে তারেক রহমান