উচ্ছেদ অভিযানে মিলল আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সেই পুলিশ ভ্যান

আ
আশুলিয়া প্রতিনিধি
১ অক্টোবর, ২০২৬ ২২:৩৮:০৭

ঢাকার আশুলিয়ায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহতদের বহন ও আগুন দেওয়ার ঘটনায় আলোচিত সেই পোড়া পুলিশ ভ্যানের সন্ধান মিলেছে।

দীর্ঘদিন আড়ালে থাকা ভ্যানটি বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাইপাইল ত্রিমোড় এলাকায় জমি উচ্ছেদ ও উদ্ধার অভিযান চলাকালে পাওয়া যায়।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সেখানে থাকা পুলিশের অস্থায়ী ডাম্পিং স্টেশন খালি করার উদ্যোগ নেওয়া হলে আড়ালে পড়ে থাকা পোড়া পুলিশ ভ্যানটি সবার নজরে আসে।

খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ভ্যানটি কোনোভাবেই ধ্বংস বা সরিয়ে না নিয়ে ২০২৪ সালের ঘটনাগুলোর স্মারক হিসেবে সংরক্ষণ করা হোক।

ঘটনাস্থলে আন্দোলনকারী আবিদুল আফিফ বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত এই গাড়িটির সন্ধান আমরা দীর্ঘদিন ধরে করছিলাম। ভ্যানটি জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে সংরক্ষণ করে জাদুঘরে রাখা উচিত।’

একই দাবি জানান আরেক আন্দোলনকারী ফয়সাল হোসেন ফাল্গুন। তিনি বলেন, ‘এই গাড়ির সঙ্গে আন্দোলনে নিহতদের রক্ত ও ত্যাগের স্মৃতি জড়িয়ে আছে। তাই এটি ডাম্পিংয়ে না পাঠিয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

এদিকে, বিষয়টি নিয়ে বক্তব্য জানতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

তবে উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা জেলার রিজার্ভ ফোর্সের অফিসার ইনচার্জ শহিদুল জানান, গাড়িটি আইনি প্রক্রিয়ার বাইরে অন্য কোথাও হস্তান্তর করা সম্ভব নয়। তাঁর ভাষ্য, এটি মামলার গুরুত্বপূর্ণ আলামত। ফলে আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ এবং পরে নিহত ও আহতদের পুলিশ ভ্যানে তুলে আগুন দেওয়ার অভিযোগের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।

প্রায় দুই বছর পর ওই ঘটনায় আলোচিত পোড়া পুলিশ ভ্যানের সন্ধান পাওয়ায় আশুলিয়ায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শিক্ষক জামিনে মুক্ত হয়ে বাদীকে হুমকি সদ্য. মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত ও দগ্ধ পাঁচ ছাত্রীর ৩ জনই মারা গেল সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শিক্ষক জামিনে মুক্ত হয়ে বাদীকে হুমকি সদ্য. মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত ও দগ্ধ পাঁচ ছাত্রীর ৩ জনই মারা গেল