ত্যাগী নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন যুবদল নেতা ওয়াহিদ মুরাদ

র
রংপুর প্রতিনিধি
২ অক্টোবর, ২০২৬ ১৪:২৮:০০

দলের ত্যাগী, নির্যাতিত ও কর্মহীন নেতাকর্মীদের যোগ্যতা অনুযায়ী স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন রংপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদ মুরাদ। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে খোলা চিঠি দিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) দেওয়া ওই খোলা চিঠিতে ওয়াহিদ মুরাদ বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং প্রতিকূল পরিস্থিতির কারণে বিএনপির অনেক তৃণমূল ও ত্যাগী নেতাকর্মী বর্তমানে কর্মহীন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, এসব নেতাকর্মী কোনো ধরনের দান বা করুণা চান না। বরং তাদের শিক্ষা, দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করা প্রয়োজন। রাজনৈতিক মামলা-হামলা ও নানা প্রতিকূলতার কারণে অনেকেই পড়াশোনা, ব্যবসা কিংবা স্বাভাবিক পেশাগত জীবন চালিয়ে যেতে পারেননি বলেও দাবি করেন তিনি।

ওয়াহিদ মুরাদের ভাষ্য, কর্মসংস্থানের সুযোগ না থাকায় অনেক নেতাকর্মী ও তাদের পরিবার আর্থিক চাপে পড়েছেন। এ পরিস্থিতিতে তাদের স্বাবলম্বী করে তুলতে দলীয়ভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

খোলা চিঠিতে তিনটি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ত্যাগী ও দক্ষ নেতাকর্মীদের যোগ্যতাভিত্তিক তালিকা তৈরি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসা ও আত্মকর্মসংস্থানে আগ্রহীদের নীতিগত সহায়তা দেওয়া এবং কর্মহীন নেতাকর্মীদের ‘দুস্থ’ হিসেবে না দেখে সম্মানজনক ও স্থায়ী আয়ের ব্যবস্থা করা।

চিঠিতে বলা হয়, তৃণমূলের নেতাকর্মীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে দলের সাংগঠনিক ভিত্তিও আরও শক্তিশালী হবে। তাই কর্মসংস্থানের এই দাবিকে মানবিক ও ন্যায্য দাবি হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ওয়াহিদ মুরাদ নিজেকে জাতীয়তাবাদী দলের ত্যাগী ও সাধারণ কর্মীদের পক্ষের একজন কর্মী হিসেবে উল্লেখ করে চিঠিতে স্বাক্ষর করেন। তিনি বর্তমানে রংপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (1)

মন্তব্য করুন

S
Sahidul Hoq ৩ অক্টোবর, ২০২৬

সহমত

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী