রাতের আঁধারে বিএনপি নেতার বাড়ি থেকে ৬ গরু চুরি

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ১৫:৩০:০৩
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে আলম প্রামাণিক নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে ছয়টি গরু চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আলম প্রামাণিক সলিমপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ও তার ভাই মান্নান প্রামাণিক দীর্ঘদিন ধরে যৌথভাবে গরুর ব্যবসা করেন। ব্যবসার অংশ হিসেবে নিয়মিত তাদের বাড়িতে গরু রাখা হয়।

ভুক্তভোগীর ভাষ্য, বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো বাড়ির গোয়ালঘর ও সামনের খোলা জায়গায় গরুগুলো রাখা হয়েছিল। রাত ১টার দিকে ঘুম থেকে উঠে তিনি গরুগুলো দেখে আবার ঘরে যান। পরে রাত ৩টার পর ঘুম ভাঙলে বাইরে এসে ছয়টি গরু দেখতে পাননি।

আলম প্রামাণিক জানান, রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় গরুর ব্যবসার দৈনন্দিন বিষয়গুলো তার ছোট ভাই মান্নান প্রামাণিক দেখাশোনা করেন। দুই ভাইয়ের অংশীদারত্বের ব্যবসার কারণে বাড়িতে প্রায়ই একাধিক গরু রাখা হয়। গোয়ালঘরে জায়গা সংকুলান না হওয়ায় কিছু গরু বাড়ির সামনের খোলা জায়গায়ও বাঁধা ছিল।

রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এসব গরু নিয়ে গেছে বলে ধারণা করছেন তারা। ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, গরু চুরির ঘটনাটি পুলিশ তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী