শেখ মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ১৮:১৩:০০
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে নিজ বাড়ির একটি কক্ষ থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা-দেয়াপাড়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার রাতে শেখ মুজিবুর রহমানকে এলাকার একটি দোকানে চা পান করতে দেখা গিয়েছিল। এরপর কয়েক দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে তার বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

পরে খবর দেওয়া হয় পুলিশকে। ফকিরহাট মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন ধরে ঘরের ভেতরে পড়ে থাকায় মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

তবে শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে তার বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। ফলে স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নিহত শেখ মুজিবুর রহমান ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা-দেয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, মরদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু সদ্য. বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আাছে সদ্য. ‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’, কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু সদ্য. বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আাছে সদ্য. ‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’, কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি