সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেনের উদ্যোগে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো ও স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করতেই এ আয়োজন করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী, লেবুবাগান ও চুন্নীরপাড় এলাকায় পৃথকভাবে এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয়দের প্রত্যাশা ও প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেন স্থানীয়দের বক্তব্য শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। নির্বাচনে তিনি স্থানীয়দের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
উঠান বৈঠকগুলোতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যায়।
সদ্য সংবাদ/এসকে