মিরসরাইয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ম
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৩ অক্টোবর, ২০২৬ ০০:৩৬:১০

চট্টগ্রামের মিরসরাইয়ে হামলা, হত্যাচেষ্টা ও চুরির মামলায় নুরুল আলম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। গ্রেপ্তার নুরুল আলম উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফেনীর ছাগলনাইয়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে তাঁকে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৯-এ সোপর্দ করে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

জোরারগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩ জুলাই রাত পৌনে ১১টার দিকে জোরারগঞ্জ থানার কাটাছড়া ইউনিয়নের দক্ষিণ বামনসুন্দর এলাকার দারোগারহাট বাজারের দক্ষিণ পাশে আলীশান ক্লাবের সামনে নাজিম উদ্দীন নামে এক ব্যক্তির মোটরসাইকেলের গতিরোধ করে নুরুল আলমসহ কয়েকজন। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, হামলায় নাজিমের মাথায় কুড়ালের কোপে গুরুতর জখম হয় এবং সেখানে ১৭টি সেলাই দিতে হয়। এ ছাড়া হকিস্টিক দিয়ে তাঁর পায়ে আঘাত করা হলে হাড়ভাঙা জখম হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা নাজিমের প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল এবং পকেটে থাকা ৮ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি মামলা করলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, মামলার তদন্তে নুরুল আলমের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে যাঁদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, নুরুল আলমের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় এর আগে চুরি, হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর, হুমকি, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে আরও চারটি মামলা রয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩ সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩