ছেলে ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে আওয়ামী লীগ নেতা বাবা গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ১৯:১৩:২০
সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতাকে দেখতে থানায় গিয়ে নিজেও গ্রেপ্তার হয়েছেন তার বাবা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

পুলিশ জানায়, চাষিরহাট ইউনিয়ন থেকে ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় একটি মিছিলের ঘটনায় সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান আব্দুল মান্নান। পরে তাকেও গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর শুক্রবার (২ অক্টোবর) বাবা-ছেলেকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি মো. কবির হোসেন জানান, বাবা ও ছেলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে পরিবারের দাবি, আব্দুল মান্নান ও তার ছেলে সাব্বির আহমদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির