ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ২১:৫১:১২
সংগৃহীত

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন এবং ‘আর স্কোয়াড’ বা ‘রতন গ্রুপ’- এর প্রধান হিসেবে পরিচিত ইমরান হোসেন ওরফে রতনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় দুই মিনিটের ওই কথোপকথন প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে মহসিন ও রতনকে একটি রাজনৈতিক কর্মসূচিতে রতনের উপস্থিতি এবং এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কথা বলতে শোনা যায়।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, লাউড স্পিকারে ফোনে কথা বলছিলেন মহসিন ও রতন। এ সময় অন্য এক তরুণ পুরো কথোপকথনটি ভিডিও করেন। কথাবার্তার একপর্যায়ে মিছিলে রতনের উপস্থিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়েও নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে শোনা যায় তাদের।

এর আগে, ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির একটি মিছিলে মহসিনের পেছনে রতনকে হাঁটতে দেখা যায়। ওই দৃশ্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।

এর পরিপ্রেক্ষিতে মহসিন সংবাদ সম্মেলনে দাবি করেন, রতনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত কিংবা রাজনৈতিক সম্পর্ক নেই। মিছিলে রতন কীভাবে তার পেছনে এসে অবস্থান নিয়েছিলেন, সে বিষয়েও তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন।

তবে সম্প্রতি ছড়িয়ে পড়া ফোনালাপে দুজনকে ওই ঘটনা নিয়ে কথা বলতে শোনা যাওয়ায় আগের বক্তব্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ফোনালাপে রতন একপর্যায়ে ‘রুবেল ভাইয়ের প্রোগ্রাম’- এর কথা উল্লেখ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম ওরফে রুবেলকে তিনি বোঝাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে রুবেল বলেন, বড় কর্মসূচিতে তিনি অনেককে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে রতন কার সঙ্গে বা কীভাবে কর্মসূচিতে এসেছিলেন, সে বিষয়ে তার দায় বা ধারণা নেই।

এদিকে ফোনালাপ ফাঁসের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ছাত্রদল নেতা মো. মহসিন। তার ভাষ্য, তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ফোনালাপটি রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা জানান, ফোনালাপের সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রকে অবহিত করা হবে।

অন্যদিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ফোনালাপ পুলিশের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মিছিলে রতনের উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়। পুলিশও তাকে খুঁজছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফোনালাপটি আসল কি না এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বক্তব্যের সত্যতা কী- তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির