টিকটক ভিডিওতে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মৌলভীবাজারে আটক যুবক

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১৪:১৮:২৪
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, সম্প্রতি টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিও তাদের নজরে আসে। ভিডিওটিতে ওই যুবককে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আপত্তিকর ভাষায় বক্তব্য দিতে দেখা যায় বলে পুলিশ জানায়। এরপর বিষয়টি যাচাই করে তার অবস্থান শনাক্তের পর রাতে বাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশের এই অভিযানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা ছিল বলে জানা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।

গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ বলেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এ ধরনের বক্তব্য পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। ঘটনার পেছনে অন্য কেউ বা কোনো সংগঠিত চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তিনি।

পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আপত্তিকর কর্মকাণ্ডের ক্ষেত্রে আইনগতভাবে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন থানার ওসি সাইফুল ইসলাম।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সদ্য. সাবেক সিইসি হাবিবুল আউয়াল ফের গ্রেপ্তার সদ্য. শাহজালালে মালয়েশিয়ান নাগরিকের শরীরে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার সদ্য. রিমান্ড শেষে আদালতে আখতারুজ্জামান, জামিন আবেদন সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সদ্য. সাবেক সিইসি হাবিবুল আউয়াল ফের গ্রেপ্তার সদ্য. শাহজালালে মালয়েশিয়ান নাগরিকের শরীরে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার সদ্য. রিমান্ড শেষে আদালতে আখতারুজ্জামান, জামিন আবেদন