এক ফ্রেমে আওয়ামীলীগ নেতা ও বিএনপির মেয়র প্রার্থী, ভাইরাল ছবি ঘিরে আলোচনা

স
সাভার প্রতিনিধি
৪ অক্টোবর, ২০২৬ ১৫:১৯:০০
সজিব দেওয়ান

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরনো ছবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ছবিতে একই অনুষ্ঠানে পাশাপাশি দাঁড়িয়ে কেক কাটতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতা ফখরুল আলম সমর ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভিকে।

সম্প্রতি ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আসন্ন সাভার পৌর নির্বাচনকে সামনে রেখে ছবিটি নতুন করে আলোচনায় এসেছে।

ছবিটি সাভারের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের বলে জানা গেছে। সাভারের স্মার্ট পয়েন্ট শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল আলম সমর ও ওবায়দুর রহমান অভি। অনুষ্ঠানের একটি মুহূর্তে দুজনকে একসঙ্গে কেক কাটতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছবিটি আওয়ামী লীগ সরকারের আমলের। ওই সময় ব্যবসায়িক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি স্বাভাবিক ছিল। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন সামনে থাকায় পুরনো ছবিটিই এখন নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।

ফখরুল আলম সমর তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে ওবায়দুর রহমান অভি সাভার পৌর বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

পুরনো ছবিটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও আলোচনা দেখা গেলেও ছবিটি কোন প্রেক্ষাপটে তোলা হয়েছিল, সে বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সদ্য. সাবেক সিইসি হাবিবুল আউয়াল ফের গ্রেপ্তার সদ্য. শাহজালালে মালয়েশিয়ান নাগরিকের শরীরে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সদ্য. সাবেক সিইসি হাবিবুল আউয়াল ফের গ্রেপ্তার সদ্য. শাহজালালে মালয়েশিয়ান নাগরিকের শরীরে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার