জামায়াতে যোগ দিলেন সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১৭:২২:৩৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম উদ্দিন রমিজ। সম্প্রতি তিনি দলটির সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে যুক্ত হন।

রমিজ উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু এলাকার বাসিন্দা এবং আলী উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জসিম উদ্দিনের মাধ্যমে সদস্য ফরম পূরণ করেন তিনি।

সেলিম উদ্দিন রমিজ চরকাদিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০০৮ সালে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। পরে যুবলীগের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণের তথ্যও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মসূচিতে তার উপস্থিতির ছবি ও ভিডিও সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।

রাজনীতির পাশাপাশি রমিজ চরবসু এলাকার পাটোয়ারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন।

জামায়াতে যোগ দেওয়ার বিষয়ে সেলিম উদ্দিন রমিজ বলেন, পরিস্থিতির কারণে তিনি জামায়াতে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি দলটির কোনো সাংগঠনিক দায়িত্বে নেই। নিজেকে শুধু জামায়াতের একজন সমর্থক হিসেবে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে কমলনগর উপজেলা জামায়াতের আমির আবুল খায়েরের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি গ্রহণ করেননি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সদ্য. সাবেক সিইসি হাবিবুল আউয়াল ফের গ্রেপ্তার সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সদ্য. সাবেক সিইসি হাবিবুল আউয়াল ফের গ্রেপ্তার