সিরাজগঞ্জে অটো চালক শাহাদৎ হোসেন নিখোঁজ

স
সিরাজগঞ্জ প্রতিনিধি
৪ অক্টোবর, ২০২৬ ১৭:৩৫:০৮
মোঃ আব্দুর রউফ

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী এলাকা থেকে মোঃ শাহাদৎ হোসেন (৪১) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিখোঁজ হয়েছেন।

গত ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে নিজ বাসা থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি।

নিখোঁজ শাহাদৎ হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার চিলগাছা গ্রামের মোঃ শাহাজান শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর থেকেই শাহাদতের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় স্বজনরা সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যমকে হারিয়ে পুরো পরিবারে এখন চলছে অঝোর কান্না ও মাতম। কোনো উপায় না পেয়ে শনিবার (৩ অক্টোবর) পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, অটোচালক নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি নথিবদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। দ্রুতই তাঁকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ