চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

ম
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৫ অক্টোবর, ২০২৬ ০০:০২:১৯
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দরবেশের বেশ ধরে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে চার আনাস্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হালিমা বেগম (৬০) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

হালিমা বেগম জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চালক তাঁকে একা পেয়ে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একই সময়ে তাঁকে মুঠোফোনে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায়।

কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকা থেকে দরবেশের বেশে এক ব্যক্তি ওই সিএনজিতে ওঠেন। তিনি চালকের আগে করা প্রশ্নগুলোর সূত্র ধরে হালিমার সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে ওই ব্যক্তি ‘শয়তানের নিঃশ্বাস লাগানো’ কথা বলে একটি পাঁচ টাকার নোট তাঁর নাকের কাছে ধরেন। এরপর হালিমা বেগম অচেতন হয়ে পড়েন। এ সুযোগে তাঁর পরনে থাকা প্রায় সাড়ে চার আনা স্বর্ণালংকার খুলে নেওয়া হয়, যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পরে তাঁকে মহাসড়কের মস্তাননগর নাহার এগ্রোর সামনে নামিয়ে দিয়ে চালক ও দরবেশের বেশধারী ব্যক্তি দ্রুত সেখান থেকে চলে যান বলে জানান হালিমা বেগম।

তিনি আরও জানান, জ্ঞান ফেরার পর স্বর্ণালংকার না থাকার বিষয়টি বুঝতে পারেন। পরে মেয়ের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা প্রীতম-শেহতাজের সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা প্রীতম-শেহতাজের