টুঙ্গিপাড়ায় এনসিপির আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছাড়ার অঙ্গীকার

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৫:৫৫:৪৮
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন শাহিদ আলম। নতুন কমিটি ঘোষণার মাত্র আট দিনের মাথায় দলের সব পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত পদত্যাগপত্র পাঠান শাহিদ আলম। চিঠিতে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক নানা সমস্যাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

নিজের পদত্যাগের বিষয়ে শাহিদ আলম জানান, রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডে সময় দেওয়ার কারণে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হয়েছে। এ কারণে রাজনীতি থেকে পুরোপুরি সরে গিয়ে নিজের ব্যবসায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে তার পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব ফেরদৌস আমিনা। তিনি বলেন, বিষয়টি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শাহিদ আলমের পদত্যাগের পেছনে শুধু ব্যক্তিগত কারণ নয়, কমিটি প্রকাশ নিয়ে তার আপত্তিও ছিল বলে দাবি করেছেন ফেরদৌস আমিনা। দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। গোপালগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভর অনুমোদনে ওই কমিটি গঠন করা হয়েছিল।

কমিটি ঘোষণার এক সপ্তাহ না পেরোতেই আহ্বায়কের পদত্যাগ ঘিরে স্থানীয় পর্যায়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সদ্য. কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী সদ্য. আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. দিল্লিতে শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সদ্য. কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী সদ্য. আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. দিল্লিতে শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী