আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, গুরুতর আহত

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৯:১১:২৮
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় মসজিদের ভেতরেই এক মোয়াজ্জিনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়েছেন মো. সৈয়দ ইসলাম (৫০)।

সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে। আহত সৈয়দ ইসলাম ওই এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে মসজিদে গিয়ে আজান দিচ্ছিলেন সৈয়দ ইসলাম। একপর্যায়ে হঠাৎ আজানের শব্দ বন্ধ হয়ে যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন মসজিদের দিকে এগিয়ে যান।

সেখানে গিয়ে তারা মসজিদের মেঝেতে সৈয়দ ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে হামলাকারী কে বা কারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামলার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহত মোয়াজ্জিনকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, আহত ব্যক্তি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর