৫২ বছর মাত্র ১ টাকায় পড়ানো লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৯:২২:২২
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে যেন কোনো শিশু পড়াশোনা থেকে ছিটকে না পড়ে এই লক্ষ্যেই পাঁচ দশকেরও বেশি সময় ধরে মাত্র এক টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দিয়ে আসছেন গাইবান্ধার লুৎফুর রহমান। ব্যতিক্রমী এই শিক্ষাসেবার স্বীকৃতি হিসেবে এবার পেলেন রাষ্ট্রীয় সম্মাননা।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে সম্মাননা তুলে দেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে লুৎফুর রহমানসহ দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মানিত করা হয়।

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দেওয়া হয়েছে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র। বিশেষ ক্যাটাগরিতে দীর্ঘদিনের শিক্ষাসেবার জন্য স্বীকৃতি পান লুৎফুর রহমান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৭৪ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানোর কাজ শুরু করেন তিনি। অর্থনৈতিক সংকটের কারণে যেসব শিশু নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না, তাদের জন্য নিজের উদ্যোগে শিক্ষাদানের ব্যবস্থা করেন। দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে যাওয়ায় গাইবান্ধায় তিনি ‘এক টাকার শিক্ষক’ নামে পরিচিতি পান।

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন না করেও বছরের পর বছর ধরে তিনি শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তার কাছে পড়াশোনা করেছে একাধিক প্রজন্মের শিক্ষার্থী। মাত্র এক টাকার বিনিময়ে শিক্ষাদানের উদ্যোগটি ধীরে ধীরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি আলাদা শিক্ষাসেবার দৃষ্টান্ত তৈরি করেছে।

এবারের রাষ্ট্রীয় সম্মাননায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক ছাড়াও চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষায় অবদান রাখা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি বিশেষভাবে শিক্ষাসেবায় অবদান রাখা ব্যক্তিদেরও আলাদা ক্যাটাগরিতে নির্বাচন করা হয়।

বিশেষ ক্যাটাগরিতে লুৎফুর রহমানের সঙ্গে ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খানও সম্মাননা পেয়েছেন।

শিক্ষকদের নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সরকারি সংস্থার পৃথক বিচারক ও সার্চ কমিটি কাজ করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদফতর, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিরা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর