নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ২০:৪৯:২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল এগোতে দেয়নি পুলিশ। সোমবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি চত্বর থেকে মিছিলটি বের হওয়ার প্রস্তুতি নিলে সেখানে পুলিশ সদস্যরা অবস্থান নেন।

এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক নবাব সিরাজউদ্দৌলা সড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে নেতাকর্মীরা সড়কে না গিয়ে পাবলিক লাইব্রেরি মাঠেই অবস্থান নেন। সেখান থেকেই তারা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ চলাকালে ‘পুলিশ দিয়ে রাজনীতি চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলের অনুমতি না দেওয়া এবং পুলিশি বাধার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তাদের নেতাকর্মীরা থানায় অবরুদ্ধ হওয়ার পরিস্থিতির মুখে পড়েছিলেন।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, নিরাপত্তাজনিত কারণ অথবা কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থাকলে মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর