নোয়াখালীতে মাদক সরবরাহের অভিযোগে নুরুল হক গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ১৪:৪৭:২৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ নুরুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বাহিনীটির দাবি, কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালী ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার ৭ নম্বর বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর সাকিনের বজরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইয়াকুব আলীর তিনতলা ভবনের সামনে কাঁচা রাস্তায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পান সদস্যরা।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানিয়েছে এসআরবি।

আটক ব্যক্তির পরিচয় নুরুল হক। তিনি সোনাইমুড়ী উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।

বাহিনীটির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল হক একটি মাদক সরবরাহকারী চক্রের সঙ্গে সম্পৃক্ততার কথা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার পাশাপাশি বিক্রির সঙ্গে জড়িত থাকার কথাও তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি।

আটকের পর উদ্ধার হওয়া ইয়াবাসহ নুরুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সদ্য. কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী সদ্য. আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. দিল্লিতে শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সদ্য. কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী সদ্য. আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. দিল্লিতে শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী