কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, প্যান্টের পিস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে দুই আসামিসহ ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্টের পিস, ওষুধ এবং অন্যান্য অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, চোরাকারবারিদের দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ করা এবং জনসাধারণের স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে
সদ্য সংবাদ/ এআর