জনপ্রতিনিধি নন, তবুও মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছেন চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ

ব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৬ অক্টোবর, ২০২৬ ২০:৫৬:০৬

জনপ্রতিনিধি না হয়েও এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগ লাঘবে কাজ করে আলোচনায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং জায়েদ আলী যাদব ব্যাপারি ফাউন্ডেশনের কর্ণধার ওবায়েদ উল্লাহ অবিদ। স্থানীয়দের অভিযোগ ও প্রয়োজনের কথা শুনে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি জনসাধারণের পাশে থাকায় প্রশংসা কুড়িয়েছেন তিনি।

জানা যায়, রতনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুবাচাইল-বাজেবিশাড়া গ্রামের মরহুম মাহতাব সরকারের বাড়ি থেকে রতনপুর ইউপির সাবেক সদস্য ফকরুল মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার আধাপাকা সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও এবড়োখেবড়ো অবস্থায় ছিল। ফলে সড়কটি দিয়ে চলাচল কঠিন হয়ে পড়ে। স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানে বসবাসকারী প্রায় ৫০০ মানুষের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের অর্থায়নে সড়কটির সংস্কার করেন চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ।

স্থানীয়রা জানান, রতনপুর ইউনিয়নের ১৪টি গ্রামের ১৫টি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। কাদামাটি, খানাখন্দ ও বর্ষার পানিতে তলিয়ে থাকা এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ইউনিয়নবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। শিক্ষার্থীদের স্কুল-মাদরাসায় যাতায়াতেও ভোগান্তি ছিল। অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে দুর্ভোগ আরও বেড়ে যেত। অনেক সময় গ্রামের ভেতরে যানবাহনও প্রবেশ করতে পারত না।

ইউনিয়নবাসীর এসব দুর্ভোগের কথা বিবেচনা করে জনপ্রতিনিধি না হয়েও এগিয়ে আসেন ওবায়েদ উল্লাহ অবিদ। স্থানীয়দের দাবি, গত তিন বছরে তিনি ব্যক্তিগত অর্থায়নে ১৪টি গ্রামের ১৫টি সড়ক সংস্কার করেছেন।

বাজেবিশাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলম মাস্টার বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ একজন মানবিক ব্যক্তি। তিনি গত তিন বছর ধরে ইউনিয়নবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নের যে ১৫টি সড়ক সংস্কার হয়েছে, সেগুলো কোনো সরকারি প্রকল্পের আওতায় নয় কিংবা কোনো সংগঠনের অর্থায়নেও এসব কাজ করা হয়নি। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই ব্যক্তিগত উদ্যোগে সড়কগুলো সংস্কার করেছেন ওবায়েদ উল্লাহ অবিদ।’

স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিন বলেন, ‘এতদিন এসব রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হতো। ইউনিয়নের ব্যস্ততম, জনবহুল ও ঝুঁকিপূর্ণ এসব রাস্তা সংস্কারের ফলে দীর্ঘদিন পর যানবাহনসহ স্থানীয়রা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। এই মহতী উদ্যোগের জন্য মানবিক ব্যক্তিত্ব ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ বলেন, ‘মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে আমি সবসময় স্থানীয় জনগণের পাশে থাকব, ইনশাআল্লাহ।’

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. হাসনাত আব্দুল্লাহ’র প্রতিদ্বন্দ্বী জসিমের দলীয় পদ স্থগিত সদ্য. মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটে এএসআই প্রত্যাহার সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. হাসনাত আব্দুল্লাহ’র প্রতিদ্বন্দ্বী জসিমের দলীয় পদ স্থগিত সদ্য. মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটে এএসআই প্রত্যাহার সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান