গোসাইরহাটে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

শ
শরীয়তপুর প্রতিনিধি
৬ অক্টোবর, ২০২৬ ২১:২১:০৫

শরীয়তপুরের গোসাইরহাট পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোসাইরহাট পৌর বাসস্ট্যান্ডের সামনে থেকে অভিযান শুরু হয়। পরে বটতলা মসজিদ হয়ে স্যানিটারি অফিসের সামনে গিয়ে অভিযান শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শেখ নওশাদ হাসান।

অভিযানকালে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ব্যক্তিদের সতর্ক করা হয়।

শেখ নওশাদ হাসান বলেন, অভিযানের বিষয়ে আগে থেকেই ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যক্তিদের সতর্ক করা হয়েছিল। অনেকেই ফুটপাত ছেড়ে দিয়েছেন। তবে কেউ কেউ বিষয়টি গুরুত্ব দেননি। এ কারণেই যৌথভাবে এ অভিযান শুরু করা হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

পৌরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা একটি বার্তা দিতে চাই—আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হন। এই শহর আপনারও, আমারও। এটিকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।’

তিনি বলেন, ‘এই অভিযান কারও বিরুদ্ধে নয় কিংবা জরিমানা করার উদ্দেশ্যেও নয়। মূলত নগরবাসীকে সচেতন করাই এ অভিযানের লক্ষ্য। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, কোনোভাবেই রাস্তায় হকার বসতে দেওয়া হবে না। রাস্তা বা ফুটপাত দখল করে কোনো ব্যবসা কিংবা অবৈধ স্থাপনা গড়ে তোলা যাবে না। ফুটপাতও কোনোভাবেই অবৈধভাবে ব্যবহার করতে দেওয়া হবে না।

অভিযানে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনসহ পুলিশের সদস্যরা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখওয়াত হোসেন সুজন হাওলাদার এবং গোসাইরহাট বণিক সমিতির প্রতিনিধি বেনজির বেপারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটে এএসআই প্রত্যাহার সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশিদের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটে এএসআই প্রত্যাহার সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশিদের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ