পরিবেশ সুরক্ষায় এবং নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এক বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্থানীয় ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির বাস্তবায়ন করা হয়।
বৃক্ষ রোপণকালে নিসচা নেতৃবৃন্দ বলেন, “শুধু সড়ককে নিরাপদ করাই আমাদের লক্ষ্য নয়; পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সবুজ সচেতনতা সৃষ্টি করাও আমাদের সামাজিক দায়িত্বের অংশ। পর্যাপ্ত বৃক্ষরোপণই পারে পরিবেশ দূষণ রোধ করে একটি সুস্থ ও সুন্দর নিরাপদ আগামী উপহার দিতে।”
উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, সহ-সভাপতি এ্যাড. জানে আলম প্রিন্স, সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন মানিক, কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন শাহজাহান এবং কার্যকরী সদস্য মোঃ নাজমুল হাসান মুন্সী।
এছাড়াও কর্মসূচিতে বিশেষ সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন নিতা এবং বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীরা সানন্দে চারা রোপণে অংশগ্রহণ করে এবং এর সঠিক পরিচর্যা করার আশ্বাস দেয়।
সদ্য সংবাদ/এসকে