অসুস্থ সাংবাদিক লিটনের পাশে রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

র
রংপুর প্রতিনিধি
৭ অক্টোবর, ২০২৬ ২৩:৩৮:২৯

অসুস্থ সাংবাদিক এস এম লিটনের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসায় গেছেন রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে কথা বলেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ এস এম লিটনের বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা অসুস্থতার সময়ে তাঁর পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক আহ্বায়ক আতিক হাসান, সাবেক সদস্যসচিব ফেরদৌস জয়, সদস্য মেরাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একজন সহকর্মী অসুস্থ হলে তাঁর পাশে দাঁড়ানো সাংবাদিক সমাজের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তাঁরা এস এম লিটনের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সময় কাটিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তাঁরা এস এম লিটনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই সদ্য. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসা, নেপথ্যে মাদক সম্রাজ্ঞী আনিকা সদ্য. নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি সদ্য. লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম সদ্য. ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি সদ্য. চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের মামলা প্রত্যাহার সদ্য. গোপনে তামাক কারখানায় নাসীরুদ্দীন পাটওয়ারী, কুষ্টিয়া সফর ঘিরে বাড়ছে রহস্য সদ্য. একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সদ্য. থানায় বসে ওসির অর্থ লেনদেন, জমি বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ সদ্য. ‘আ. লীগের দোসর’ বলে রামেবির ভিসিকে জোর করে পদত্যাগে বাধ্য, গ্রেপ্তার ১ সদ্য. এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই সদ্য. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসা, নেপথ্যে মাদক সম্রাজ্ঞী আনিকা সদ্য. নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি সদ্য. লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম সদ্য. ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি সদ্য. চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের মামলা প্রত্যাহার সদ্য. গোপনে তামাক কারখানায় নাসীরুদ্দীন পাটওয়ারী, কুষ্টিয়া সফর ঘিরে বাড়ছে রহস্য সদ্য. একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সদ্য. থানায় বসে ওসির অর্থ লেনদেন, জমি বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ সদ্য. ‘আ. লীগের দোসর’ বলে রামেবির ভিসিকে জোর করে পদত্যাগে বাধ্য, গ্রেপ্তার ১