নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ০১:১৬:৩৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাসহ দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে আসা জার্মান নাগরিক কিরিলের ব্যাগ চুরি হয়েছে নাটোর রেলস্টেশনে। ব্যাগটির ভেতরে ছিল একটি ল্যাপটপ ও ক্যামেরা।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে এ ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কিরিল জানান, বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহারে যান তিনি। সেখান থেকে বাংলাবান্ধা ট্রেনে চড়ে নাটোরে পৌঁছান। এরপর আরেকটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। ট্রেনের অপেক্ষায় নাটোর স্টেশনের ওয়েটিং রুমে অবস্থান করছিলেন তিনি।

কিরিলের ভাষ্য অনুযায়ী, সেখানে থাকা অবস্থায় ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তাঁর কাছে এসে টিকিট করে দেওয়ার প্রস্তাব দেন। যুবকটির কথায় আস্থা রাখেন তিনি। পরে ওই ব্যক্তি কিরিলের ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যান।

কিছুক্ষণ পর ওই যুবককে আর খুঁজে পাননি কিরিল। পরে চুরির বিষয়টি জানাতে তিনি নাটোর সদর থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, জার্মান পর্যটক কিরিলের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই সদ্য. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসা, নেপথ্যে মাদক সম্রাজ্ঞী আনিকা সদ্য. নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি সদ্য. লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম সদ্য. খেলাপি ঋণ আদায়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ করল ইউসিবি ব্যাংক সদ্য. ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি সদ্য. নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য সদ্য. চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের মামলা প্রত্যাহার সদ্য. গোপনে তামাক কারখানায় নাসীরুদ্দীন পাটওয়ারী, কুষ্টিয়া সফর ঘিরে বাড়ছে রহস্য সদ্য. একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সদ্য. এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই সদ্য. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসা, নেপথ্যে মাদক সম্রাজ্ঞী আনিকা সদ্য. নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি সদ্য. লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম সদ্য. খেলাপি ঋণ আদায়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ করল ইউসিবি ব্যাংক সদ্য. ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি সদ্য. নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য সদ্য. চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের মামলা প্রত্যাহার সদ্য. গোপনে তামাক কারখানায় নাসীরুদ্দীন পাটওয়ারী, কুষ্টিয়া সফর ঘিরে বাড়ছে রহস্য সদ্য. একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন