কার্ডপ্রতি ৩০০ টাকা নিচ্ছেন ইউপি সচিব, অফিস খরচের নামে আদায়ের অভিযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ২১:৪৩:৪২
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন পরিষদে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড ও চাল বিতরণকে কেন্দ্র করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমানের বিরুদ্ধে। উপকারভোগীদের দাবি, ‘অফিস খরচ’ এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দপ্তরের আনুষঙ্গিক ব্যয়ের কথা বলে কার্ডপ্রতি ৩০০ টাকা করে নেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ভিডব্লিউবি কর্মসূচির কার্ড নিতে ইউনিয়ন পরিষদে গেলে কয়েকজন দুস্থ নারীর কাছে টাকা দাবি করা হয়। প্রথম পর্যায়ে ২০টি কার্ডের জন্য ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট উপকারভোগীরা আগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাসের প্রাপ্য হিসেবে মোট ৬০ কেজি চাল গ্রহণ করেন।

অর্থ আদায়ের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার (৭ অক্টোবর) ছোটবগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন উপকারভোগী। এ সময় সেখানে উত্তেজনা ও হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। পরে রওশনআরা নামের এক নারীর কাছ থেকে নেওয়া ৩০০ টাকা ফেরত দেওয়া হয়।

রওশনআরা বলেন, কার্ড সংগ্রহের সময় তার কাছে ৩০০ টাকা চাওয়া হয়েছিল। উপায় না থাকায় তিনি টাকা দিয়ে কার্ড নেন এবং পরে চাল পান। বিষয়টি প্রকাশ্যে আসার পর তার টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি। আরও কয়েকজন উপকারভোগীও একই ধরনের অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে ইউপি সচিব খলিলুর রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তবে তার দাবি, দু-একজনের কাছ থেকেই টাকা নেওয়া হয়েছিল এবং চেয়ারম্যানের নির্দেশে পরে সেগুলো ফেরত দেওয়া হয়েছে।

এ বিষয়ে তালতলী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল বলেন, ভিডব্লিউবি কর্মসূচির কার্ড বা চাল বিতরণের বিপরীতে কোনো অর্থ নেওয়ার বিধান নেই। তার নাম ব্যবহার করে টাকা আদায়ের বিষয়টিও বেআইনি। অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, তালতলীর সাতটি ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৬৫২ জন নারী সুবিধা পাচ্ছেন। এর মধ্যে ছোটবগী ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা ৩০০। কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগীর ২৪ মাস ধরে বিনামূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি