‘কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই’: এমপি আব্দুল মান্নান

ব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৮ অক্টোবর, ২০২৬ ২২:৪০:৫৩

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, শিক্ষাক্ষেত্রে শুধু পরিমাণ নয়, শিক্ষার গুণগত মানকে গুরুত্ব দিতে হবে। সার্টিফিকেটধারী শিক্ষার্থীর পরিবর্তে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল মান্নান বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাখাতে প্রচুর বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে প্রতিটি স্কুলে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা শুধু সার্টিফিকেট অর্জনকারী শিক্ষার্থী চাই না। আমরা চাই তারা প্রকৃত অর্থে শিক্ষিত হোক, দক্ষতা অর্জন করুক এবং দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখুক। একটি জাতি যত বেশি শিক্ষিত ও দক্ষ হবে, সেই জাতি তত বেশি উন্নত হবে।”

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা আপনাদের সন্তানদের প্রতি মনোযোগী হন। তাদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ভালো পরিবেশ নিশ্চিত করুন। তাহলেই আগামী প্রজন্ম উচ্চশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।”

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবায়নে বিদ্যালয়টির চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান।

উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহামেদ মহীন, সমাজসেবক আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, পৌর বিএনপির সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ এবং ছাত্রদল নেতা অন্তত হিরা।

এ সময় বিদ্যালয়ের সভাপতি ছদর উদ্দিন মানিকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নতুন একাডেমিক ভবন চালু হওয়ায় বিদ্যালয়টির শ্রেণিকক্ষের সুযোগ-সুবিধা সম্প্রসারিত হয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর, সুশৃঙ্খল ও উপযোগী পরিবেশে পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি