কালিয়াকৈরে বাড়িতে হামলা-ভাঙচুর, মারধরের অভিযোগ

গ
গাজীপুর প্রতিনিধি
৮ অক্টোবর, ২০২৬ ২৩:০৪:০২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাতৈল ভিটি এলাকায় বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। গত ৬ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে বলে এজাহার ও মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মো. রিফাত হোসেনের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার মামার পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে কামরুল হাসান, সিয়াম, আলামিন ও জেসমিনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে যায়।

এজাহারে বলা হয়, হামলাকারীরা দা, বঁটি, হাতুড়ি ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি আসবাবপত্র ও অন্যান্য মালামালের ক্ষতি করে। এ সময় একটি বাড়ির গেট ও সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়।

অভিযোগপত্র অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় অভিযোগকারীর মামাতো ভাই খায়রুল ইসলাম খোকন ঢাকা জজ কোর্ট থেকে বাড়ির কাছে এলে কামরুল হাসান, সিয়াম, আলামিন ও জেসমিন তার পথরোধ করে মারধর করেন। পরে তাকে টেনে-হিঁচড়ে পাশের একটি বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে এক অভিযুক্ত ধারালো দা দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আহত খায়রুল ইসলাম খোকনকে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারী আরও দাবি করেন, খায়রুলকে রক্ষা করতে এগিয়ে গেলে তার এক নারী আত্মীয়কেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন অভিযুক্তরা। এ সময় অভিযোগকারীর মাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা তাদের হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় আলামিন, কামরুল হাসান, সিয়াম ও জেসমিনসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশের ঠিকানা কালিয়াকৈর উপজেলার চাতৈল ভিটি এলাকায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে বলে নথিতে দেখা যায়।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি