চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ, গ্রেপ্তার বিএনপি নেতা

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ২৩:১৩:৩৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে ১৬-১৭ বছর কঠোর পরিশ্রম করে উপার্জন করা অর্থ দেশে পাঠিয়ে গড়ে তোলা মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। একই ঘটনায় প্রজেক্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করেছেন ভুক্তভোগী।

জমি নিয়ে বিরোধ এবং চাঁদা দাবির প্রতিবাদ করায় প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডল। তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কালাম মন্ডল নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে আসাদ মন্ডলের মাছের প্রজেক্টে বুধবার গভীর রাতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এতে পুকুরের বিপুলসংখ্যক মাছ মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা বলে দাবি করেছেন আসাদ।

ভুক্তভোগী জানান, প্রায় দুই দশক ধরে সিঙ্গাপুরে শ্রম দিয়ে অর্জিত অর্থ দেশে পাঠিয়েছেন তিনি। সেই অর্থ দিয়ে ধীরে ধীরে মাছের প্রজেক্টটি গড়ে তোলেন। পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ এই প্রকল্পকে ঘিরে অনেকটাই নির্ভরশীল বলেও জানান তিনি।

আসাদের অভিযোগ, সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে তার মাছের প্রজেক্টে হামলা চালানো হয়। এ সময় সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। পাশাপাশি পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হামলাকারীরা চলে যাওয়ার সময় তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় বলে অভিযোগ করেন আসাদ।

তার অভিযোগ, ওই ঘটনার পর একই রাতেই প্রজেক্টের পুকুরে বিষ দেওয়া হয়। পরদিন সকালে পুকুরে অসংখ্য মাছ মরে ভেসে উঠতে দেখে তিনি ও পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। এতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি তাদের।

এ ঘটনায় পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করেন আসাদ মন্ডল। পরে অভিযোগের ভিত্তিতে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

পাংশা মডেল থানার তদন্ত কর্মকর্তা ওসি সঞ্জয় কুমার ঘোষ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

দীর্ঘদিন প্রবাসে থেকে কষ্টার্জিত অর্থে গড়ে তোলা প্রজেক্টে এমন ক্ষয়ক্ষতিতে হতাশা প্রকাশ করেছেন আসাদ মন্ডল। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও পুকুরে বিষ প্রয়োগের অভিযোগের বিষয়ে আব্দুল মান্নান প্রামাণিক ও কালাম মন্ডলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। টাইমস টুডে

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি