তাজমিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি পুলিশের, আজ সংবাদ সম্মেলন

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ১০:১০:৫০
ছবি: সংগৃহীত

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের বিস্তারিত জানাতে শনিবার সকালে সংবাদ সম্মেলন করবে জেলা পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান। তিনি জানান, শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি ও ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাজমিনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল হিসেবে চিহ্নিত ধানখেতে ধস্তাধস্তির আলামতও পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে সুমন একাই জড়িত বলে ধারণা করছে পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সুমনের দেওয়া তথ্য যাচাই করে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যার উদ্দেশ্য সম্পর্কে অনেকটাই স্পষ্ট ধারণা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) রাতে কুমিল্লা শহরের হোটেল নূরজাহানের সামনে সর্বশেষ তাজমিনকে দেখা যায়। এর আগে বাসায় ফেরার জন্য তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। কিন্তু চালক শহরের দিকে না গিয়ে উল্টো পথে গাড়ি চালাতে শুরু করেন বলে পুলিশের দাবি।

বিষয়টি বুঝতে পেরে তাজমিন অটোরিকশায় থাকা অবস্থায় বাবার কাছে লাইভ লোকেশন পাঠান এবং হোয়াটসঅ্যাপে তাকে নিয়ে যাওয়ার জন্য বার্তা দেন। বুধবার রাত ২টা ৫৮ মিনিটে পাঠানো ওই বার্তাটি বাবা ঘুমিয়ে থাকায় তাৎক্ষণিকভাবে দেখতে পাননি বলে জানা গেছে।

পুলিশের ধারণা, অটোরিকশাটি বিজরা, রসুলপুর ও শিকারীপাড়া হয়ে জগতপুর এলাকার দিকে যায়। পরে বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করে পুলিশ।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে আর বিদ্যালয়ে যাচ্ছিল না।

তাজমিনের বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত। পরিবারের সঙ্গে তিনি নগরীর রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

গত ৪ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তাজমিন। পরে তার আর কোনো খোঁজ না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এখন তদন্তের বিস্তারিত, হত্যার উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ সদ্য. তাজমিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি পুলিশের, আজ সংবাদ সম্মেলন সদ্য. তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ সদ্য. শুভ মহালয়া আজ, বেজেছে দুর্গোৎসবের আগমনী সুর সদ্য. পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা সদ্য. রূপপুরের বিদ্যুৎ দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে: রোসাটম সদ্য. বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ইউটিউবার ধ্রুব রাঠি সদ্য. কলকাতায় মারা গেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য. ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরানো জরুরি: বিদ্যুৎমন্ত্রী সদ্য. সিইসির পদত্যাগের দাবিতে সিজেপি ও বিরোধীদের অনড় অবস্থান, অবরুদ্ধ দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ সদ্য. তাজমিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি পুলিশের, আজ সংবাদ সম্মেলন সদ্য. তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ সদ্য. শুভ মহালয়া আজ, বেজেছে দুর্গোৎসবের আগমনী সুর সদ্য. পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা সদ্য. রূপপুরের বিদ্যুৎ দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে: রোসাটম সদ্য. বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ইউটিউবার ধ্রুব রাঠি সদ্য. কলকাতায় মারা গেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য. ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরানো জরুরি: বিদ্যুৎমন্ত্রী সদ্য. সিইসির পদত্যাগের দাবিতে সিজেপি ও বিরোধীদের অনড় অবস্থান, অবরুদ্ধ দিল্লি