শকুনি লেক বাঁচাতে মানববন্ধন, দূষণমুক্ত পরিবেশের দাবি

ম
মাদারীপুর প্রতিনিধি
১০ অক্টোবর, ২০২৬ ১৭:১৫:০০
মারুফ সায়েদ

ঐতিহ্যবাহী শকুনি লেকের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পানিদূষণ বন্ধ এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করার দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। একই সঙ্গে সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স ও রোগীদের যাতায়াত নির্বিঘ্ন রাখারও দাবি জানানো হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শহরের শকুনি লেকপাড়ে ‘শকুনি লেক বাঁচাও আন্দোলন’- এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, ভোরের হাওয়া সংগঠন, মাদারীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, উদীচী শিল্পীগোষ্ঠী, অদম্য মাদারীপুর ও লেক ভিউ সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শকুনি লেকের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাঁদের দাবি, লেকের পানিদূষণ রোধের পাশাপাশি আশপাশের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

এ ছাড়া মাদারীপুর সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স ও রোগীদের যাতায়াতের পথ বাধামুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জনস্বার্থে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অভিজিৎ ও ধ্রুব রাঠিসহ আটক সাড়ে ১২ শতাধিক, মোতায়েন ২৭ হাজার সেনা সদ্য. ভাইভা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী সদ্য. জীবদ্দশায় বিষ, মৃত্যুর পর হাদিকে পুঁজি করে রাজনীতি করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অভিজিৎ ও ধ্রুব রাঠিসহ আটক সাড়ে ১২ শতাধিক, মোতায়েন ২৭ হাজার সেনা সদ্য. ভাইভা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী সদ্য. জীবদ্দশায় বিষ, মৃত্যুর পর হাদিকে পুঁজি করে রাজনীতি করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন