দুর্গাপূজা উপলক্ষে আদিতমারীর ১১৭ মণ্ডপে চাল বরাদ্দ, সম্প্রীতির আহ্বান এমপি বাবুলের

ল
লালমনিরহাট প্রতিনিধি (শাহিন জামান)
১১ অক্টোবর, ২০২৬ ১০:১৭:০৪

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই চেতনায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেছেন, সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহাবস্থানের মধ্য দিয়েই দেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সাধারণ ত্রাণ (জিআর) চালের বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার ১১৭টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ৭০ হাজার ২০০ কেজি (৭০ দশমিক ২ মেট্রিক টন) চাল বরাদ্দের ডিও বিতরণ করা হয়।

এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, দুর্গাপূজা এখন শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সর্বজনীন সামাজিক উৎসবেও পরিণত হয়েছে। এ উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সব সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যেন গুজব, অপপ্রচার বা উসকানি ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি এবং পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পূর্ণ চন্দ্র বর্মন, বর্তমান সভাপতি এস নীল কমল রায়, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষসহ উপজেলার ১১৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ